রাজনীতি

বাংলাদেশে রেকর্ড পরিমান ভোটে বিজয়ী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি প্রার্থী আজাদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে রেকর্ড পরিমান ভোটে বিজয়ী হওয়ার ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ- ২ (আড়াইহাজার) আসনের প্রার্থী ও বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, দল আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছে, এতে আড়াইহাজারের জনগণের ইতোমধ্যে বিজয় হয়েছে। আসন্ন নির্বাচনে বাংলাদেশের মধ্যে আড়াইহাজারে ধানের শীষ রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হবে। 

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে আড়াইহাজার উপজেলার মঞ্জুরুল ইসলাম স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ষড়যন্ত্র করে কেউ যদি অন্য কোন স্বপ্ন দেখে তা বাস্তবায়ন হবে না। সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। অবাদ ও সৃষ্ট নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করবে।

ডাকাতমুক্ত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, এই উপজেলায় দুই- একটি ডাকাতের গ্রাম আছে। আমাদের দল জয়ী হয়ে সরকার গঠন করলে, এসব গ্রামের ডাকাতদের পুনর্বাসন করবো। ডাকাত মুক্ত আড়াইহাজার গড়ে তুলবো।

মাদক ও সন্ত্রাস নির্মূল করা প্রসঙ্গে তিনি বলেন, আড়াইহাজারে কোনো প্রকার মাদক ও সন্ত্রাস থাকবে না। এসব প্রতিরোধে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবো। সবাইকে সাথে নিয়ে আধুনিক আড়াইহাজার উপহার দেব।

এ সময় আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী মেম্বার, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com