বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা জাকির খান
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।এক বার্তায় তিনি বলেন, পুরনো দিনের সকল দুঃখ ও গ্লানি ভুলে আসুন আমরা সবাই এক সাথে নতুন নারায়ণগঞ্জ গড়ে তুলি। যেখানে কোন স্বৈরাচারের ছোবল পড়বেনা। যেখানে আমার মত বিএনপির অজস্র নেতাকর্মী মিথ্যা মামলায় বছরের পর বছর ধরে কারাগারের অন্ধ কোঠরে থাকতে হবে না। যেখানে শুধু গণতন্ত্রের সঠিক ও সুষ্ঠু চর্চা হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কাধে কাঁধ মিলিয়ে বসবাস করবে।
তিনি আরও বলেন, আমরা চাই সুন্দর নারায়ণগঞ্জ গড়ে উঠুক। দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনেতা তারেক রহমানের হাত ধরে সেই সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। সেই কামনা করে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।
মতামত দিন