নারায়াণগঞ্জ

আড়াইহাজারে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একাধিক মামলার আসামি ও ইউপি সদস্য সোহেল আহমেদ (৩২) কে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এই ঘটনা ঘটে। 

নিহত সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুল মিয়ার ছেলে। সে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগের আমলে সোহেল মেম্বার ইউপি (ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যান লাক মিয়ার ছত্রছায়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতন হলে সোহেল গা ঢাকা দেয়। তবে সম্প্রতি সে এলাকায় ফিরে এসে আবারও চাঁদাবাজি শুরু করে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সোহেলকে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খন্দকার নাসিরউদ্দিন বলেন, গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে কি কারণে তাকে মারা হলো বিষয়টা এখনও জানা যায়নি।

তিনি আরও বলেন, বিগত দিনে ইউপি সদস্য সোহেল স্থানীয় এলাকাবাসীর উপর অনেক অত্যাচার নির্যাতন করেছিল। এতে এলাকাবাসী ক্ষিপ্ত ছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১২-১৩ টি মামলা রয়েছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com