স্বৈরাচারী হাসিনা পালিয়েছে, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না : আজাদ
নারায়ণগঞ্জ- ২ (আড়াইহাজার) আসনের প্রার্থী ও বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। আপনারা সবাই বিএনপির ছায়া তলে আছেন। আপনি বিএনপি করেন, অথচ তারেক রহমানের নির্দেশনা মানেন না। তাহলে আপনি কোন বিএনপি করেন?
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আড়াইহাজার উপজেলার মঞ্জুরুল ইসলাম স্টেডিয়ামে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন
ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, যারা ষড়যন্ত্র করছেন কোনো লাভ হবে না। আড়াইহাজারবাসী এর উপযুক্ত জবাব দেবে। আড়াইহাজারবাসীর সেই জবাব দেওয়ার আগে আপনারা নিজেদের ভুল শুধরে জনগণের পক্ষে কাজ করেন, বিএনপির পক্ষে কাজ করেন।
তিনি আরও বলেন, গণতন্ত্র হরনকারী স্বৈরাচারী হাসিনা এদেশ থেকে অনেক আগে পালিয়েছে। সেই দলের কোনো কর্মীর কথায় আপনাদের বিভ্রান্ত হলে হবে না। তাদের আছে ফুঁ- ফা, এই ফুঁ-ফা দিয়ে কোনো কাজ হবে না।
রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, আসন্ন নির্বাচনে ঢাকা বিভাগের মধ্যে আড়াইহাজারে ধানের শীষ রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হব। কারণ আড়াইহাজারবাসী আমাকে ভালোবাসে, আড়াইহাজারবাসী বিএনপি কে ভালোবাসে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের আহ্বায়ক সজল আহমেদ, সদস্য সচিব শাহেদ আহমেদ, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী মেম্বার, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতামত দিন