প্রধান খবর

আইভীর ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা সহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামী নারায়ণগঞ্জ সদর থানায় মামলায় শহর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু ও যুবলীগ কর্মী মোতালেব হোসেন মাষ্টারকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুইজন আইভীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

তাদেরকে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম।

জানা গেছে, গত ৯ মে ভোরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভী করে পুলিশ। এ সময় তাকে গ্রেপ্তারে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এর দুইদিন পর ১২ মে রাতে নারায়ণগঞ্জ সদর থানায় উপ-পরিদর্শক (এসআই) মো. রিপন মৃধা বাদী একটি মামলা দায়ের করেন। মামলায় ৫২ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com