Box-2

ডাকাতদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে : আজাদ

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, আড়াইহাজার উপজেলায় ডাকাতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এর অংশ হিসেবে ডাকাতদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এলাকাকে মাদক ও চাঁদাবাজমুক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
সোমবার (২ ফেব্রæয়ারি) বিকেলে উপজেলার বিশনন্দী কড়ইতলা এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন নজরুল ইসলাম আজাদ।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দলের চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণার আলোকে দেশের প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে।
পথসভায় স্থানীয় বিএনপি নেতা আবুল কাশেম মেম্বার, আমজাদ হোসেন হানজালা, গাজী এম এ মাসউদ, খাজা মঈন উদ্দিন, নুরুল ইসলাম ও কাজী মাহাবুবুর রহমানসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com