Box-2

চমক দেখানো রাকিব নাসিক আলোচনায়

জাতীয় সংসদ নির্বাচন শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে বেশ কয়েকজন নেতৃবৃন্দকে ঘিরে। সেই তালিকায় বিশিষ্ট শিল্পপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিবের নাম উঠে এসেছে। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রীতিমত চমক দেখিয়ে তার বড় ভাই ও নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদের পক্ষে নিরঙ্গুশ জয় পেতে দিন রাত কাজ করেছেন তিনি। সেই নির্বাচনের রেশ কাটতে না কাটতে এবার নাসিক নির্বাচন নিয়ে তিনি আলোচনায় উঠে এসেছেন। এতে প্রশ্ন উঠেছে তিনি কী এবার নাসিক নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছেন।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম আজাদ। তার নির্বাচনের গুরু দায়িত্বে ছিলেন তার ছোট ভাই রাবিকুল ইসলাম রাকিব। রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছেন। সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে গেছেন। 
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বেশ কয়েকজন প্রতিদ্ব›দ্বী ও মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী নির্বাচনী মাঠে ছিলেন। আতাউর রহমান খান আঙ্গুর বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। সেই সাথে মনোনয়ন বঞ্চিত হয়ে পরোক্ষভাবে ক্ষোভ পুষে রেখে বিরোধাতা করে গেছেন আঙ্গুরের ভাতিজা ও বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও মহিলা দল নেত্রী পারভীন আক্তার। নিজ দলের ভেতরে ছিল চরম বিরোধীতা।  এছাড়া জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের প্রার্থীরা লড়াই করেছেন। সেই নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করে ভোটের লড়াইয়ে দ্বিতীয় স্থানে ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী। 
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল হিসেবে নারায়ণগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৫ হাজার ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী মো. ইলিয়াস মোল্লা ৮২ হাজার ৯৮৭ ভোট পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর ১৮ হাজার ৯৩৩ ভোট পান। 
দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা বলছেন, দলের ভেতরের ক্ষোভ ও বিরোধ মিটমাট করতে বেশ কৌশলে কাজ করেছেন রাকিবুল ইসলাম রাকিব। তিনি বিরোধী শিবিরের নেতাকর্মীদের অনেককে নিজ বলয়ে ভিড়িয়েছেন। অনেকের বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিবার ও স্বজনদের সাথে কথা বলেছেন, তাদের বাড়িতে খাবার খেয়েছেন। ফলে এসব বিষয় ভোটের মাঠে বেশ প্রভাব পড়েছে। 
সংশ্লিষ্টদের মতে, শিল্পপতি ও ব্যবসায়ী হওয়ার সুবাদে জনগণের বিপদে আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। একারণে খুব অল্প সময়ের মধ্য তিনি অনেকের মনে জায়গা করে নিয়েছেন। তাছাড়া সদ্য অনুষ্ঠিত নির্বাচন নিয়ে তার সাংগঠনিক দক্ষতার প্রমাণ সবার সামনে ফুটে উঠেছে। এতে করে সব দিক দিয়ে তিনি আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছেন।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com