নারায়াণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি



সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 
‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৫ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের ৭ নং ওয়ার্ডের আদমজী কদমতলি এলাকায় এ ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী পুলিশ সদস্য পল্লব চন্দ্র পন্ডিত জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৭ নং ওয়ার্ডের আদমজী কদমতলি এলাকার ১০ তলা ভবনে ফিরোজ মিয়ার বাসার পার্কিংয়ে রাখা তার ব্যবহৃত এফজেড ভার্সন-২ মডেলের মোটরসাইকেলটি রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর PS2R664100A112527।

‎জানা যায়, পল্লব চন্দ্র পন্ডিত সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত রয়েছেন এবং পরিবারসহ থানার পাশেই ওই বাসায় ভাড়া থাকেন।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে। পাশাপাশি চোর শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।

‎পুলিশ জানায়, এ ধরনের চুরি রোধে বাসাবাড়ির পার্কিংয়ে নিরাপত্তা জোরদার এবং সিসিটিভি নজরদারি বাড়ানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান ওসি।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com