নারায়াণগঞ্জ

ডাকাতির প্রস্তুতিকালে ৩ দুষ্কৃতিকারী গ্রেফতার



নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোড়া ও রডসহ ৩ দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে ১৮ এপ্রিল দিবাগত রাত ১২টা ২০ মিনিটে সদর মডেল থানাধীন ১নং বাবুরাইল মোবারকশাহ রোডের ছাতা ব্রিজের উপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার ঋষিপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ মিরাজ (২৩), সৈয়দপুর এলাকার নুর হোসেনের ছেলে মোঃ রকি (২৫) এবং বাবুরাইল এলাকার আলমঙ্গীরের ছেলে মোঃ সাব্বির ওরফে সোহাগ (২৫)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার, ২টি ছোড়া ও ৪টি রড উদ্ধার করা হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com