নারায়াণগঞ্জ

কৃষক দল নেতা সুমন এর বিরুদ্ধে ভুক্তভোগী ব্যবসায়ির সংবাদ সম্মেলন

ফতুল্লার বিসিকে ওয়েস্টেজ ব্যবসা কেন্দ্র করে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী রুহুল আমিন সোহেল। তিনি দাবি করেছেন, ফতুল্লা থানা কৃষক দলের সদস্য সচিব সুমন আহামেদ ওরফে হোটেল সুমন  তার ব্যবসা দখল ও তাকে এলাকা ছাড়া করার চেষ্টা করছে।


‎শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায়  ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।


‎সংবাদ সম্মেলনে বক্তব্যে রুহুল আমিন সোহেল বলেন, একটি পূর্ব বিরোধের জেরে হোটেল সুমন, সেলফি রনি,কাইয়ুমসহ  আরও অজ্ঞাতনামা কয়েকজন আমাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর জখম করে। এ ঘটনায় আমি ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করি।


‎তিনি জানান, পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় অভিযুক্তরা চিকিৎসা ব্যয় ও ক্ষতিপূরণ প্রদান এবং বিসিক এলাকায় ওয়েস্টেজ ব্যবসা করতে সহযোগিতার আশ্বাস দিয়ে আপোষ-মীমাংসা করে। কিন্তু তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি।


‎সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, আমি যখন জীবিকার তাগিদে ওয়েস্টেজ ব্যবসা শুরু করতে যাই, তখন তারা আমাকে বাধা দেয় এবং গত ১৬ এপ্রিল বিকেলে বিসিক এলাকায় আমাকে আবারও মারধর করে গুরুতর আহত করে।


‎তিনি বলেন, আমার চিৎকারে লোকজন এগিয়ে এলে তারা আমাকে হুমকি দেয় যদি এলাকা না ছাড়ি বা ভবিষ্যতে ব্যবসা করার চেষ্টা করি, তাহলে আমাকে হত্যা করে লাশ গুম করে ফেলবে।”


‎সোহেল অভিযোগ করেন, একই দিন রাতে অভিযুক্তরা তার বাসায় প্রবেশ করে পিস্তল ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়।


‎এছাড়া তিনি দাবি করেন, “স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অফিসে যাওয়ার সিসি ক্যামেরার ফুটেজ বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে, যা আমার সম্মানহানি করেছে।


‎সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার ও আমার পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com