ঝুট নিয়ে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ রনির বিরুদ্ধে
শনিবার (২৫ এপ্রিল) নারায়ণগঞ্জ মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি সাব্বির হোসেন রাজা এ ডায়েরি করেন।
সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, আমি ও ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের তুহিন দীর্ঘদিন ধরে বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে ওয়েস্টিজ মালামাল ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে আসছি। ২৫ এপ্রিল দুপুর আনুমানিক একটার দিকে ফতুল্লা থানাধীন বিসিক এলাকার মহোসিনের গলি এলাকায় একটি গার্মেন্টস প্রতিষ্ঠান (সুমন নিটিং) থেকে ওয়েস্টিজ ক্রয়ের সময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বাধা দেন। এসময় তারা ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন।
জিডিতে আরও উল্লেখ করা হয়, একই দিন দুপুর ২টা ১৭ মিনিটের দিকে অভিযুক্ত জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি (৩৭) তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে অভিযোগকারীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং ওই এলাকা থেকে ব্যবসা না করতে হুমকি দেন। অন্যথায় গুরুতর ক্ষতির সম্মুখীন হতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযোগকারী সাব্বির বলেন, যেকোনো সময় তার ওপর হামলা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) তারেক আল মেহেদী জানান, ঝুটের বিষয় নিয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বাদী রাজকে জীবননাশসহ নানা হুমকি ধমকি দিয়েছে বলে অভিযোগ দায়ের করেছে। আমরা এই বিষয়ে মোবাইলের স্ক্রিনশটসহ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।
এর আগে গত ১২ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লার হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় ওয়েস্টিজ মালামাল (ঝুট) নামানোকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজন গুলিবিদ্ধ হওয়ায় ঘটনায় সারজিল আহম্মেদ অভি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন গুলিবিদ্ধের রাকিবের পিতা খোকা।
রনি ও তার লোকজন সেদিন গুলিবর্ষণ করেছিল বলে অভিযোগ করেছিলেন গুলিবিদ্ধ রাকিব।
মতামত দিন