নারায়াণগঞ্জ

বন্দরে অনলাইনে প্রতারণা, ৪ প্রতারক গ্রেপ্তার



নারায়ণগঞ্জের বন্দরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণার অভিযোগে একটি চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ডিএমপি ঢাকার পল্লবী থানাধীন ২২ নম্বর রোডের ৩২ নম্বর বাড়ির ৭ম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজবাড়ী জেলার কালুখালী থানার রতনদিয়া বিশ্বাসপাড়া এলাকার মৃত আক্তার শেখের ছেলে রুহুল আমিন শেখ ওরফে মুরাদ (২৯), একই এলাকার রাজ্জাক সরদারের ছেলে মোঃ মিজান (২০), রইচ উদ্দিন ব্যাপারীর ছেলে মোঃ বাইজিদ বিশ্বাস (১৯) এবং শফিক শেখের ছেলে মোঃ জুয়েল শেখ (২১)।

পুলিশ জানায়, ভুক্তভোগী মোসাঃ জাকিয়া (৩১) “Colour Brand BD” নামের একটি ফেসবুক পেজ থেকে পোশাক অর্ডার দিয়ে ৫১ হাজার ৬৩০ টাকা প্রতারণার শিকার হন। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি স্মার্টফোন, ৫টি বাটন ফোন, ২১টি বিভিন্ন অপারেটরের সিম এবং নগদ ৫১ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৫ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com